Most Sustainable Energy Initiative of the Year 2026

Most Sustainable Energy Initiative of the Year 2026

বাংলাদেশের জ্বালানি বিতরণ খাতকে আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করার অনন্য স্বীকৃতি পেল দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল জ্বালানি সেবাদাতা প্রতিষ্ঠান ‘মাই ফুয়েল পাম্প’।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬’। সেখানে প্রতিষ্ঠানটিকে ‘মোস্ট সাসটেইনেবল এনার্জি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে সম্মানসূচক বিশেষ স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ যৌথভাবে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।

এই গৌরবময় অর্জন প্রসঙ্গে মাই ফুয়েল পাম্পের কর্ণধার পার্থ প্রতীম চৌধুরী বলেছেন, ‘এই স্বীকৃতি শুধু আমাদের প্রতিষ্ঠানের একার নয়; এটি দেশের জ্বালানি খাতে প্রযুক্তিনির্ভর ও আধুনিক উদ্ভাবনের এক বিরাট জয়। এই সাফল্যের পেছনে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, পদ্মা অয়েল পিএলসি, গ্রাহক এবং কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা রয়েছে।’

তিনি আশা প্রকাশ করেন, ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের জ্বালানি খাতে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনা সম্ভব।

পদ্মা অয়েল পিএলসির অনুমোদিত ডিজিটাল মোবাইল ডিলার হিসেবে গ্রাহকদের দোরগোড়ায় জ্বালানি পৌঁছে দিচ্ছে ‘মাই ফুয়েল পাম্প’। প্রতিষ্ঠানটি বিএসটিআই অনুমোদিত ও সিলযুক্ত মিটারবাহী মোবাইল ডিসপেন্সার ভ্যানের মাধ্যমে ডিজেল সরবরাহ করে থাকে। এতে জ্বালানির পরিমাণ ও গুণগত মান নিয়ে গ্রাহকের সন্দেহের অবকাশ থাকে না এবং সরাসরি ডিপো থেকে জ্বালানি আসায় নিরাপত্তা নিশ্চিত হয়।

২০২৫ সালে যাত্রা শুরু করার পর থেকে শিল্পকারখানা, হাসপাতাল, হোটেল এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানে জ্বালানি সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি। বর্তমানে শতাধিক শিল্পপ্রতিষ্ঠান ও পাঁচ হাজারেরও বেশি ব্যক্তি গ্রাহক এই সেবা গ্রহণ করছেন। যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১০ লাখ লিটারের বেশি ডিজেল সরবরাহ করেছে ‘মাই ফুয়েল পাম্প’।

সংবাদটি পড়ুন:
https://www.agamirsomoy.com/economics/business/bbt3ixtmbwj1?fbclid=IwY2xjawTK469leHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZBAyMjIwMzkxNzg4MjAwODkyAAEey4bxgxqLN91Cm09zybwyro3xmIo9Dj_rX61rkVkmaI4qqt8ECNwSsU2wX80_aem_0ugGKN3nQp3O_ZKinJxHqQ

সর্বনিম্ন ৫০০ লিটার ডিজেল অ‍্যাপ থেকে অর্ডার করলেই ফ্রি ৫ লিটার।

সর্বনিম্ন ৫০০ লিটার ডিজেল অ‍্যাপ থেকে অর্ডার করলেই ফ্রি ৫ লিটার।

MyFuelPump নিয়ে এসেছে দুর্দান্ত সেপ্টেম্বর অফার! সর্বনিম্ন ৫০০ লিটার ডিজেল অ্যাপ থেকে অর্ডার করলেই পাচ্ছেন একেবারে ফ্রি ৫ লিটার। এখন আর ডিজেলের জন্য অপেক্ষার দরকার নেই— অর্ডার করুন অনলাইনে, আর আমরা পৌঁছে দেব নিরাপদ ও দ্রুত ডেলিভারির মাধ্যমে সরাসরি আপনার দোরগোড়ায়।

ঢাকা মেট্রোপলিটন এলাকার ফ্যাক্টরি, কনস্ট্রাকশন সাইট, লজিস্টিক বা কমার্শিয়াল বিল্ডিংয়ের জেনারেটর—যেখানেই ডিজেলের প্রয়োজন, MyFuelPump সবসময় আপনার স্মার্ট সমাধান। খরচ কমান, সময় বাঁচান, আর উপভোগ করুন ডিজিটাল ফুয়েল ম্যানেজমেন্টের অভিজ্ঞতা।

 অফারটি উপভোগ করতে এখনই MyFuelPump অ্যাপ ডাউনলোড করে অর্ডার করুন!

Welcome Tanvir Construction Ltd. (TCL) to the My Fuel Pump Limited family!

Welcome Tanvir Construction Ltd. (TCL) to the My Fuel Pump Limited family!

Tanvir Construction Ltd (TCL) x My Fuel Pump – Fueling Without Hassle. We’re excited to welcome Tanvir Construction Ltd. (TCL) to the My Fuel Pump Limited family! We’re committed to keeping their operations running smoothly with reliable, on-time fuel delivery—wherever and whenever it’s needed.
For corporate partnership inquiries: +8801713132572